1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চুরির অপবাদে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় চুরির অপবাদে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে নুর আলম নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে অকথ্য নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুলিশ আবুল হাশেম নামে একজনকে গ্রেফতার করেছে।

জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুর আলম ওই গ্রামের আবুল হাসানের ছেলে। রোববার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত নুর আলমদের সাথে আবুল হাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে নুর আলম পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় আবুল হাশেম তাকে চোর অপবাদ দিয়ে ধরে আনে এবং হাশেমের বাড়ির একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।

রোববার হাশেমদের বাড়ির স্বপন মিয়া ও সোহেল মিয়া নুর আলমকে (২৪) গাছের সঙ্গে বেঁধে লাঠি-পেটা ও জুতা-পেটা করে। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে প্রথমে চৌদ্দগ্রাম হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চৌদ্দগ্রাম থানা পুলিশ রোববার আবুল হাশেমকে (৪২) গ্রেফতার করে। এই ঘটনায় নুর আলমের বাবা আবুল হাশেম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর আসামি স্বপন মিয়া ও সোহেল মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ুগ্রেফতারকৃত আসামি হাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD