1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা নগরীতে মিলন বিবি(৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির ২য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকালে ফোনে প্রতিবেশীরা তাকে জানান, তাদের বাসার দরজা খোলা,আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। তারা খোঁজ করে খাটের নিচে বেডসিট জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, কিছু স্বজনের সাথে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD