1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা ও ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা ও ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩০১ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা ও গত ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ সভা ও নিহতদের স্বরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার গুনাইঘর উওর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

গুনাইঘর উওর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোকবল হোসেন মুকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হাসান রাসেল’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ন কবির, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোসলে উদ্দিন মানিক, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলো, সেই ঘাতকের দলের লেকেরাই ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী চেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। বঙ্গবন্ধু হত্যাকারীদের অনতিবিলম্বে বিদেশ থেকে এনে রায় কার্যকর করা হউক এবং ২১আগষ্ট গ্রেনেড হামলার বিচার অতিদ্রুত কার্যকর করা হউক। আমরা এই ঘৃণ্য নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD