1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চট্টগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ১৯ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চট্টগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ১৯ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

প্রেস রিলিজ

অদ্য ১৩/০৬/২০২৩ খ্রিঃ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই/(নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করা কালে জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রামমুখী লেনে মহাসড়কে পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো গ ১৪-১৮১৪ এর চালক মোঃ বেলায়েত হোসেন (সোহেল) (২৮) পিতা-জসিম উদ্দিন, মাতা- মোছা রাহেলা বেগম সাং- গাছবাড়িয়া থানা-মিরসরাই, জেলা- চট্টগ্রাম’কে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। সাক্ষীদের সম্মুখে আটককৃত যুবক এর চালিত প্রাইভেটকার এর পিছনে ঢালার নিচ হতে ১০(দশ) প্যাকেট করিয়া মোট ১৯ (উনিশ) কেজি গাঁজা (যার মুল্য অনুমান ১৫,০০০×১৯ =২,৮৫,০০০/- দুই লক্ষ পঁচাশি হাজার ও ফেনসিডিল ৭৫ পচাত্তর বোতল যার মুল্য অনুমান ২০০০×৭৫=১,৫০,০০০/- একলক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইভেটকার যার মূল্য অনুমান-২.২০.০০০/- দুই লক্ষ বিশ হাজার টাকা উদ্ধারপুর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD