1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পঠিত

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শী অহিংস রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
২ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের একটি কনফারেন্স রুমে অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে ও কলামিস্ট ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের রেজভী।
বক্তব্য রাখেন, ডাঃ আমজাদ হোসাইন রেজভী, মাওঃ কাজী ফখরুদ্দিন আহমেদ, মাওঃ মোহাম্মদ মহিউদ্দিন কাদরী, মাওঃ মোঃ মিজানুর রহমান তাহেরী, আলহাজ্ব সৈয়দ শাহাদাত হোসাইন ওয়াহেদী, মুফতি হারুনুর রশিদ রেজভী, মোহাম্মদ মোহাইমিনুল হাছান সিদ্দিকী, মোঃ আব্দুল হান্নান মাষ্টার, মাওঃ মোঃ আমির হোসেন, মাওঃ কারী মোঃ রবিউল রাজা, মোঃ নজরুল ইসলাম, পীরজাদা মাওঃ ইয়াকুব আলী ও মোঃ আব্দুল অদুধ মিয়াজী।
সভায় মাওঃ অধ্যক্ষ মুফতি আবুল হোসেন আল কাদরীকে আহবায়ক ও সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD