1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশনের এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু কিশোর পাচ্ছেন টাইফয়েড টিকা।

আজ বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।
তিনি জানান, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে।

প্রথম ১০ (দশ) দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী পরবর্তী ০৮(আট) দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের বিনা মূল্যে ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (ঞঈঠ) টিকা প্রদান করা হবে। এবছর ৪৫ টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মাঝে প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ৮৮ হাজার ৫৫৬জন। পরবর্তী ০৮ (আট) দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের টিকা প্রদান করা হবে। যা সংখ্যা ৩৩ হাজার ৪৯৯জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD