1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধি হলেন চৌদ্দগ্রামের সায়ীদ আবদুল মালিক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধি হলেন চৌদ্দগ্রামের সায়ীদ আবদুল মালিক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চৌদ্দগ্রামের কৃতিসন্তান, সিনিয়র সাংবাদিক সায়ীদ আবদুল মালিক (মোহাম্মদ আবু সায়ীদ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) প্রতিনিধি মনোনীতি হয়েছেন। জাতীয় প্রেসক্লাবের পক্ষে তিনিসহ দুজন সাংবাদিক সিএলসিসির প্রতিনিধি মনোনীত হন। সায়ীদ আবদুল মালিক চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের কৃতিসন্তান। গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ডিএসসিসির নগরভবন মিলনায়তনে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক ও কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।

স্থানীয় সরকার বিভাগের ‘সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা’র আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) গঠিত হয়।

ডিএসসিসির আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের পক্ষে প্রতিনিধি হিসেবে সায়ীদ আবদুল মালিকসহ দু’জন সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর তাদের মনোনয়ন দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD