1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লিফলেট বিতরণ শেষে উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। এতে করে দেশ এগিয়ে যাবে। দেশের সার্বিক উন্নয়ন হবে। সুতরাং গণঅভ্যূত্থানের পরের বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD