1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল দোয়া-মাহফিল এর আয়োজন করেন সাবেক মেয়র সাক্কু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল দোয়া-মাহফিল এর আয়োজন করেন সাবেক মেয়র সাক্কু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি :

আজ ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল দোয়া-মাহফিল এর আয়োজন করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।সকাল ১১টায় নানুয়ার দীঘির পাড়, সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বাস ভবনে সামনে মহানগরের ২৭ টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তারপর মোনাজাত পরিচালনার শেষে সকল নেতা কর্মীদের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়া উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর তিনি তার বক্তব্যতে বলেন- এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না তত্বাবধায়ক সরকারের অধীনে বি এন-পি নির্বাচনে যাবে এবং খালেদা জিয়াকে নিঃস্বার্ত মুক্তি দিতে হবে ও নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুমিল্লার সভাপতি কাইমুল হক রিংকু, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,বজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া স্বপন, শহর বিএনপির সাবেক সভাপতি হুময়ুন কবির,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা বিএনপি নেতা আবদুর রহমান, জাতীয়তাবাদী হিন্দু’দলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা,জেলা যুবদল নেতা আজহার হোসেন বাপ্পি, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD