1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারনায় কর্মী সমাবেশ বুধবার বিকালে ঢালুয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পেয়ার আলম ও উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব নূরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাঈদ ইকবাল, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাসেম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হায়াতুন্নবী, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, নাঙ্গলকোট পৌরসভা তাতীদল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারভেজ খান, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রবিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD