1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : milagro-silverstein :
  3. [email protected] : Habibur Monna : Habibur Monna
  4. [email protected] : unikbd :
  5. [email protected] : w2s_27079c7e1d88 :
  6. [email protected] : w2s_d55851aecda1 :
  7. [email protected] : w2s_ddad1335a385 :
  8. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন - Dainik Cumilla
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন কুমিল্লার দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা’, হাত ও ওড়োর অংশ: কুমিল্লায় আজ থেকে মিশুক ও অটোরিকশার লাইসেন্সের আবোদন শুরু কুমিল্লার দেবীদ্বারে গৃহবধূকে অর্ধশত টুকরা করে মাথা ও পা’ বিহীন ৯টি পলিবল‍্যাগে পুরিয়ে বস্তাবন্দীকরে ঘরের পেছনে ফেলে রাখার অভিযোগ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে -কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে জনদূর্ভোগ লাঘবে দেবীদ্বারে সড়ক সংস্কারে নামলেন সেচ্ছাসেবী যুবক সাকিব ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করলো স্বামী,পুলিশের অফিযানে স্বামী গ্রেপ্তার চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসের ধাক্কায় মহাসড়কে প্রাণ গেল এক নারীর যারা বিএনপির পতাকা লাগাইয়া এনসিপির ইলেকশন করছে, বিএনপি করার কোন অধিকার নাই তাদের —– এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।

সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৮১৪ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ১ হাজার ৮২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD