1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
দেবীদ্বারের  বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলীকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন - Dainik Cumilla
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১ দেবীদ্বারের  বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলীকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন বাঙ্গরায় পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দেবীদ্বারের  বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলীকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: স্টাফ রিপোর্টার, দেবীদ্বার।। 

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী(৭৬)’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাদ জোহর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাস্ট্রিয় মর্যাদায় দাফনকালে এসআই শাহাদাত এর নেতৃত্বে একদল বিহগল বাদক করুণ সূরে বিদায় জানানোর সময় সালাম গ্রহন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

 

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগন ও মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ‍্য বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টার (৭৬), গতকাল রোববার রাত সাড়ে ৮টায় কুমিল্লার ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যুবরণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ভারতের তেজপুর প্রশিক্ষণ ক‍্যাম্পে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ২ নং সেক্টর কমান্ডারের অধিনে যুদ্ধ করেছেন। মৃত‍্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কণ‍্যাসহ বহু স্বজন ও গুণগ্রাহী, সহযোদ্ধা রেখে গেছেন।

তাকে রাস্ট্রিয় মর্যাদায় সালাম প্রদান শেষে জানাজা সম্পন্ন করে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের জীবনকর্ম নিয়ে আলোচনা করেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিছির, মোহনপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD