
আয়শা রহমান প্রজ্ঞা: স্টাফ রিপোর্টার, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী(৭৬)’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাদ জোহর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাস্ট্রিয় মর্যাদায় দাফনকালে এসআই শাহাদাত এর নেতৃত্বে একদল বিহগল বাদক করুণ সূরে বিদায় জানানোর সময় সালাম গ্রহন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগন ও মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টার (৭৬), গতকাল রোববার রাত সাড়ে ৮টায় কুমিল্লার ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ভারতের তেজপুর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ২ নং সেক্টর কমান্ডারের অধিনে যুদ্ধ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কণ্যাসহ বহু স্বজন ও গুণগ্রাহী, সহযোদ্ধা রেখে গেছেন।
তাকে রাস্ট্রিয় মর্যাদায় সালাম প্রদান শেষে জানাজা সম্পন্ন করে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার পূর্বে মরহুমের জীবনকর্ম নিয়ে আলোচনা করেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিছির, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।