1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী লিগ্যাল এইড মেলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী লিগ্যাল এইড মেলা

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

নেকবর হোসেন :

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লার আয়োজনে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিন দিন ব্যাপী লিগ্যাল এইড মেলা শুরু হয়েছে। বুধবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদমর্যাদার বিজ্ঞ বিচারক বৃন্দ,বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন পর্যায়ের বিচারক বৃন্দ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার ও সেক্রেটারী মো: আবু তাহের, জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার,কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান, এডিএম মোসারেফ হোসেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।

উক্ত মেলায় জেলা লিগ্যাল এইড অফিস, বিজ্ঞ লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, ব্লাস্ট, পুলিশ প্রশাসন, কুমিল্লা সিভিল সার্জন অফিস, কেন্দ্রীয় কারাগার,এইড কুমিল্লা,ইয়াং উইমেন্স ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন সহ মোট আটটি প্রতিষ্ঠানে অংশ নেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD