1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা ও উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই মজুমদার মার্কেটে অবস্থিত চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কে. এম. ফরিদ আমিন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কে. এম. ফরিদ আমিন বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকমুক্ত নিরাপদ চৌদ্দগ্রাম বিনির্মাণে গণঅধিকারে যোগ দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা আর পেশী শক্তিকে না বলুন। ছোট দল বড় দল বলে এদেশে কিছুই নেই। জনগণের কল্যাণে যারা কাজ করবে তারাই প্রকৃত বড় দল। আধুনিক ও উন্নত চৌদ্দগ্রাম গড়তে জাতীয় নেতা ভিপি নুরুল হক নূরের প্রতীক ট্রাক মার্কায় রায় দিয়ে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থীর হাতকে শক্তিশালী করুন। আমি কথা দিচ্ছি, চৌদ্দগ্রামের প্রতিটি সাধারণ মানুষের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ডি মুজিব এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ত মিজানুর রহমান মানিক, শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল করিম রিপন, ঘোলপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. সরোয়ার আলম মোল্লা, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. রিয়াদ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল হক, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা মো. জিয়াউর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নেতা মো. জালাল মজুমদার, মো. জাকির হোসেন মজুমদার, মো. রিপন, মো. আলী আহমেদ, সারিজ মজুমদার, মো. কাজল সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD