1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় বসতঘরে সংরক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যাওয়া সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের পূর্ব ধনমুড়ী গ্রামের মৃত ওবায়দুল হকের বাড়ীতে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে ও ভুক্তভোগি ওবায়দুল হকের মেয়ে জামাতা আব্দুল করিম জানান, শনিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুসহ পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে এক কাপড়ে ঘর থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয়।

আব্দুল করিম আরও জানান, ভয়াবহ এই আগুনে আমার শ্বশুড়ের পরিবার সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবপত্রসহ পুড়ে যাওয়া সহ অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে সামলে উঠবেন আল্লাহই ভালো জানেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন বলেন, অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্রই তড়িৎ গতিতে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় অনুমান ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD