1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জীবন দিয়ে হলেও দলের সম্মান বজায় রাখবো : কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জীবন দিয়ে হলেও দলের সম্মান বজায় রাখবো : কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন- সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার সরকার তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বেগম খালেদা জিয়াকে আপসের অনেক প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি সে প্রস্তাবে রাজি না হয়ে দিনের পর দিন জেল-জুলুম সহ্য করেছেন, তবু আপস করেননি। জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌয়ারা এলাকায় নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মনিরুল হক চৌধুরী বলেন, ১/১১ সরকারের পর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল, সেসময় বিএনপিকে বিলীন করতে তারা উঠেপড়ে লেগেছিল। বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানসহ দলের ঊর্ধ্বতন সবাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে রাজনীতির বাইরে রাখতে সর্বোচ্চ কৌশল করে। কিন্তু এদেশের জনগণ বিএনপিকে ছেড়ে যায়নি। জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, তবুও বিএনপিকে মনেপ্রাণে ধারণ করে গেছে।

তিনি বলেন, ২০১৪ সালে চৌদ্দগ্রামে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাকেও আসামি করা হয়েছিল। আমি দীর্ঘদিন জেল খেটেছি। ২০১৮ সালে জেলে থেকে নির্বাচন করেছি। তারা (আওয়ামী লীগ) নিজেরা পেট্রোল বোমা মেরে আমাদেরকে আসামি করেছে রাজনীতি থেকে আমাদের মাইনাস করার জন্য।
মনিরুল হক চৌধুরী বলেন, আমি গত ৬৩ বছর ধরে রাজনীতি করছি। আমাকে বাদ দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। আমার আসনকে কখনো নাঙ্গলকোট, কখনো লাকসাম, কখনো আবার চৌদ্দগ্রামের সঙ্গে দিয়ে আমাকে বাদ করতে চেয়েছিল। সাবেক মন্ত্রী লোটাস কামালের রোষানলে পড়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। দল থেকে বিচ্যুত হইনি। আলহামদুলিল্লাহ দল আমাকে মূল্যায়ন করেছে। আমার জীবনের শেষ সময়েও দল আমাকে সম্মানিত করেছে। আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান বজায় রাখবো।

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয় দিয়ে আমাকে সম্মানিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়াসহ দলের স্ট্যান্ডিং কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি কুমিল্লার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখার জন্য সহায়তা করবে। কুমিল্লার সার্বিক উন্নয়নে আমার কিছু পরিকল্পনা রয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়নে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসা থেকে কুমিল্লার নিজ এলাকায় যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এ সময় দলের মনোনয়ন পাওয়ায় শত শত নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাকে বরণ করে নেন। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মনিরুল হক চৌধুরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD