1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

নেকবর হোসেন

হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবির ক্যাপশন: হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এতে নেতুত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে টাউনহলে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় তিনি বলেন,৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে ইয়াসিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিতে নেতাকর্মীরা জিয়াউর রহমান ,খালেদা জিয়া ও তারেক রহমানের নামে শ্লোগান দেন। এছাড়া তারা কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিনকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD