1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া/গাজী জাহাঙ্গীর আলম জাবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপি থেকে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তার কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা। গতকাল ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের টাটেরা অঞ্চলে এ  বিক্ষোভ সমাবেশ করেন তার কর্মী ও সমর্থকেরা।

এ সময় কুমিল্লা-মিরপুর সড়কে আধা ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল আল মামুন প্রধান উপদেষ্টার আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় গণমানুষের সাথে সম্পৃক্ত

থেকে সাধারণ মানুষের পাশে আছেন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের কর্মী সমর্থকগণ

ঘোষিত এই মনোনয়ন পরিবর্তন করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মতিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, খোরশেদ আলম লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, এডভোকেট মফিজুল ইসলাম, মোস্তফা কামাল, আবুল বাসার, আকরামুল ইসলাম, নাসির, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া,গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD