1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ, সেনানিবাস এলাকা ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় শুক্রবার শহর ও গ্রামের অসংখ্য মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক মানববন্ধন, সমাবেশ, নফল রোজা, গণ–ইফতার ও মিলাদ মাহফিল কর্মসূচির ধারাবাহিকতায় এবার ধর্মীয় পরিবেশে দোয়া ও মোনাজাতের উদ্যোগ লক্ষ্য করা যায়।
শুক্রবার জুমার নামাজ শেষে কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা, ঝাউতলাসহ মহানগরের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সদর দক্ষিণ ও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়।

মোনাজাতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণসমাজ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে আমিন–উর–রশিদ ইয়াছিনকে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন তৃণমূলের মানুষ। এলাকার উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে “যোগ্য নেতৃত্ব” জরুরি উল্লেখ করে তাঁরা মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।
দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, সুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য মোনাজাত করা হয়।

মহানগর যুবদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, মহানগর যুবদলের যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন,“আমরা রাজপথে বিক্ষোভ করেছি, রোজা রেখেছি, গণ–ইফতার করেছি—এবার মনোনয়ন আল্লাহর রহমতে মিলুক এই প্রার্থনায় সর্বত্র দোয়া চলছে। সবকিছুর মালিক আল্লাহ।”
দলীয় সূত্র মতে, সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই ইয়াছিন–সমর্থিত নেতাকর্মীরা নিয়মিত ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। বৃহস্পতিবার নারীদের সমাবেশ, নফল রোজা, গণ–ইফতার ও মিলাদ মাহফিলের পর শুক্রবারের এই বিশেষ দোয়া আন্দোলনে “ধর্মীয় ও নৈতিক শক্তির সংযোজন” হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীদের মতে, এই কর্মসূচি মনোনয়ন প্রত্যাশার আন্দোলনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD