1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কম‌প্লেক্স থে‌কে বের হয়ে যেতে বলায় ওই দালাল স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে তা‌কে ওই শা‌স্তি প্রদান করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভা‌গি‌য়ে নি‌য়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিল। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগে দালালি করতে দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহিবুস সালাম খান আক্তার হোসেন‌কে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার তার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় দালালকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ঘটনার বিষয়ে ডা. মহিবুস সালাম খান বলেন, “জরুরি বিভাগে দালাল দেখতে পেয়ে আমি তাকে বের হতে বলি। কিন্তু সে না গিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আমাকে আক্রমণ করে। এতে আমার গায়ের শার্ট ছিঁড়ে যায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অপরাধে আক্তার হোসেনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD