1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় নফল রোজা শেষে আজ বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে গণ-ইফতারের আয়োজন করা হয়।

এর আগে গতকাল বুধবার কান্দিরপাড়ের নারী সমাবেশ থেকে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ‘নফল রোজা’ রাখার ঘোষণা দেওয়া হয়।
নেতা-কর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এ জন্য তাঁরা আল্লাহর দরবারে দোয়া,

ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
জানা যায়, কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালে আমিন-উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

অন্যদিকে মনিরুল হক চৌধুরী একই নির্বাচনে কুমিল্লা-১০ আসনে দলীয় মনোনয়ন পান। পরে সীমানা পুনর্নির্ধারণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-১০ থেকে বাদ পড়ে কুমিল্লা-৬ আসনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে নতুন সীমানার কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী। আর অন্যদিকে কুমিল্লা-৬ পুরোনো সীমানার রাজনীতিতে দীর্ঘদিনের নেতৃত্বের দাবি তুলে ধরছেন ইয়াছিনপন্থীরা।
মনছুর নিজামী নামের এক যুবদল নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের লক্ষ্য বিরোধিতা নয়—ন্যায়সংগত দাবির স্বীকৃতি। আমিন-উর-রশিদ ইয়াছিন শুধু একজন নেতা নন, কুমিল্লা-৬ আসনের মানুষের আস্থা-ভরসার নাম। তাই তাঁকেই চাই।’

ডলি আক্তার নামের এক নারীনেত্রী বলেন, ‘নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যায় পাশে থাকা, শিক্ষা ও মানবিক সহায়তায় ভূমিকা থাকায় নারীদের আস্থার জায়গা তৈরি হয়েছে ইয়াছিন ভাইয়ের প্রতি। এ জন্য আজ আমরা রোজা-ইফতার করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।’

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়।এরপর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা এ ঘোষণাকে তৃণমূল নেতা-কর্মীর প্রতিকূল দাবি করে প্রতিক্রিয়া জানান এবং ধারাবাহিক কর্মসূচি শুরু করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD