1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪ সালের জুলাই–আগস্টে  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD