1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি করছে কুমিল্লার দাউদকান্দির স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা৷

শনিবার(৯ আগষ্ট) সকাল ১০ টায় দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত পার্কে তুহিন হত্যায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এতে শোক আর ক্ষোভে ভারাক্রান্ত সাংবাদিকরা এ ধরনের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান। সাংবাদিকরা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সাংবাদিকের পরিবারে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।

তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে। প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন বক্তব্য রাখেন, সেলিম আহমেদ (ইনকিলাব) হানিফ খান (নয়া দিগন্ত) শামীম রায়হান ( জনকন্ঠ) জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর) মোহাম্মদ আলী শাহীন (আমাদের সময়) আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ) হোসাইন মোহাম্মদ দিদার (বাংলাদেশ টুডে) শরীফ প্রধান (দৈনিক ইত্তেফাক) লিটন সরকার বাদল (খবরের কাগজ) মাসুম বিন ইদ্রিস (আনন্দবাজার) মোঃ শাহাবুদ্দিন (মোহনা টিভি) তৌফিক রুবেল ( সংগ্রাম), শাহাবুদ্দীন(কালবেলা),রাজীব হোসেন জয়(নিরপেক্ষ) ও আহনাফ তিহামী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD