1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও ৩৫ বোতল স্কাফ সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। শনিবার (১০ আগস্ট) রাতে কোতোয়ালী মডেল থানার শাহপুর, শালুকমোড়া ও ধনপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটকরা হলেন, মুন্সীগঞ্জের ভবেরচরের আব্দুর রহিমের ছেলে মো. অর্ক (৩২), কুমিল্লার পালপাড়ার রিপন মিয়ার ছেলে মো. তুষার (২৬) ও চাঁদপুরের মতলব উত্তরের তুষপুর গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মো. মামুন হাসান (২৮)।

র‍্যাব জানায়, প্রথম অভিযানে শাহপুর এলাকা থেকে মো. অর্ককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে শালুকমোড়া থেকে মো. তুষারকে আটক করে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দ করা হয়। তৃতীয় অভিযানে ধনপুর থেকে মো. মামুন হাসানের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে স্কাফ, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD