1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) জুলাই গণ-অভ্যুথান এর এক বছর পূর্তি ও ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও সেমিনারূ মিলাদূ র‍্যালিূ চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানূ প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেনূ ‘৫-আগস্টের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি মানুষ সকাল বিকাল নিজের মূল্যবান মতামত প্রকাশ করতে পারছে। বলতে পারছে যে আগামী দিনের এই কাজে আমি থাকবো কি থাকবো না। কিন্তু ৫ই আগস্টের আগে এমন মতামত প্রকাশ করতে গিয়ে একশবার টাইপ করে আবার ডিলিট করতে হয়েছে, নিজের মতামত প্রকাশ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজের মতামত এবং অবস্থান জানানোর জন্য, নতুন করে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ানের জন্য এই যে প্লাটফর্মগুলো দাঁড়িয়েছে এগুলোকে ধারণ করতে হবে, আলোচনার মাধ্যমে আমাদের ভুল-ত্রুটি গুলো শোধরাতে হবে, একতা, সততা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেনূ ‘৫ই আগস্ট একটা স্মরণীয় দিন। এ ধরনের একটা দিন আসতে শত বছর অপেক্ষা করতে হয়৷ শত বছর লাগে এমন এক সন্ধিক্ষণে পৌঁছতে। সবাই এক কাতারে এসে দাড়িয়েছিলো। এই শক্তি গত বছর বাধ্য করেছিলো চরম এক স্বৈরশাসক-কে দেশ ছেড়ে পালাতে। দুঃখজনক হলেও সত্য মাথাটা পালিয়ে গেছে বডিটা এখনো আছে। এই বডির জ্বালাতনূ যন্ত্রণা প্রতি পদে পদে আমাদের ভোগ করতে হচ্ছে। মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি। যারা যে টেবিলে বসা ছিল তারা সেই টেবিলেই আছে।’

তিনি আরও বলেনূ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গোপনে দুর্নীতি চলছে আমরা তা বুঝতে পারছিূ কিন্তু ধরতে পারছি না। আমি সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো, সারাদেশে না পারলেও যতদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন এই বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আমি বলবো, শিক্ষকরা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের কালচার বদলে দিতে পারেন, এবং সেটিকে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অচিরেই অগ্রগতির পথে এগিয়ে যাবে। বর্তমানে এটি দ্বিতীয় গ্রেডে অবস্থান করছে, কিন্তু খুব শিগগিরই আমরা প্রথম গ্রেডে উন্নীত হবো। এই লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেনূ ‘জুলাই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন সচেতন নাগরিকের কর্তব্য। তিনি বলেন, আমরা একটি স্বৈরশাসককে বিদায় করতে পেরেছি, কিন্তু স্বৈরাচারী আচরণ কি দূর করতে পেরেছি? জুলাই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল তারুণ্য। সেই তারুণ্যকে ধারণ করতে না পারলে আন্দোলনের প্রকৃত চেতনা ধরে রাখা সম্ভব নয়। শিক্ষার্থীরা যেন নৈতিকতা, মানবিকতা ও সাম্যের মূল্যবোধে গড়ে ওঠে এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’

এছাড়াও অনুষ্ঠানে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD