1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক কসাই সফিউল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে লাকসাম পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সফিউল্লার বহিষ্কারাদেশে লাকসাম পৌরসভার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এদিকে, গত ২৬ জুলাই রাতে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলায় সফিউল্লাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ খবর প্রকাশ করায় সফিউল্লার ছোট ভাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেফায়েত হোসেন রায়হান সাংবাদিকদের হুমকি দেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় পদপদবী ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করায় অধিকাংশ নেতাকর্মী রায়হানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন। চাঁদাবাজিসহ নানা অপকর্মে অতিষ সাধারণ জনগণ তাদের দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD