1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫), পিতা-মৃত জাহেদ আলী ও একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের বাসিন্দা রত্না আক্তার (৩০), স্বামী-ফিরোজ আহম্মেদ, পিতা-ইউনুছ আলী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ুমাদক নির্মূলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD