1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। ধারাবাহিক খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জানা গেছে, গত ৩০ বছর যাবত কুমিল্লা শহরের পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছে স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলেই সারাবছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর, জলাবদ্ধতার মূল কারণ হিসেবে পানি নিরসনের খাল ভরাটকে দায়ী করে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এরই প্রেক্ষিতে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগের পাশাপাশি কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা খাল খননের উদ্যোগ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, চাঁনপুর এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধারাবাহিকভাবে এ কাজে অংশগ্রহণ করছে অভিজ্ঞ স্বেচ্ছাসেবী এবং বিএনপি নেতাকর্মীরা। এসময় কুমিল্লার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কাজ হাতে নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের পাশাপাশি কাজ করছে। জেলার অন্যান্য এলাকায়ও প্রশাসনের নির্ধারিত বিভাগের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাসেবীরা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করবে।

এর আগে, জলাবদ্ধ চানপুর এলাকার সমস্যার মূল কারণ খুঁজতে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া। এছাড়া সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা এসে এলাকাটি পর্যবেক্ষণে উঠে আসে বৃষ্টির পানি অপসারণের কোন সচল পথ নেই এই এলাকায়। এছাড়া এলাকার পানি নিরসনের একমাত্র খালটি দখলে দূষণে ভরাট হয়ে পানি চলাচলের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার সিটি কর্পোরেশনের গা ঘেঁষা শহরতলীর এ জায়গাটি ইউনিয়ন পরিষদের অধীনে চাঁনপুর এলাকাটি দীর্ঘদিন উপজেলা প্রশাসনের অবহেলার স্থান বলে ক্ষোভ এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD