1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

নেকবর হোসেন

সংস্কারের নাম করে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশী বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না। সুতরাং প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাঁর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা। এ সময় তিনি আরো বলেন – জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক পদে রাজি করিয়ে ভুল করিনি, কুমিল্লায় এখন বিএনপিতে জাগরণ সৃষ্টি হয়েছে। মোস্তাক আর আমার তৃপ্তি আমরা সুমনকে আহবায়ক করে ভুল করিনি। আমার মনে আজ তৃপ্তি। সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া মডেলে বরুড়ার ইউনিয়নগুলোতে সম্মেলন করেছে। এখন বরুড়া উপজেলা ও পৌরসভা সম্মেলন সেইভাবে হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন দেন। সেনাবাহিনী প্রস্তুত আছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলেই এইসব পাচার হওয়া টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে। যে কারণেই একটি সুষ্ঠ নির্বাচন দ্রুত প্রয়োজন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল এর নাম ঘোষণা করা হয়। পৌরসভার বিএনপির একক প্রার্থী থাকায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার কে সভাপতি মোঃ মফিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোস্তফা জামান হানিফ কে সাংগঠনিক সম্পাদক পদে করা হয়। সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জসিমউদদীন পাটোয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সাবেক পৌর কমিশনার এর নাম ঘোষণা করা হয়।
বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া । বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম ,কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক নজরু‌ল ইসলাম ভূইয়া ,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির,জেলা বিএন‌পি‌নেতা মোস্তফা জামান,সরওয়ার জাহান দোলন। উপ‌জেলা বিএনপির আহবায়ক কায়সার আলম সে‌লি‌মের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত স‌স্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন এড তাইফুর আলম,মোজা‌হিদ চৌধুরী,নারী‌নেত্রী সা‌কিনা বেগম, বরুড়া পৌর বিএন‌পির আহবায়ক সামসুল হক সর্দার,উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব সৈয়দ জ‌হিরুল হক স্বপন,বরুড়া পৌরসভা বিএন‌পির সদস‌্য স‌চিব ম‌ফিজুল ইসলামসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD