1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল প্রধান ফটক। তারা ুহ-তে হাসিনা, তুই স্বৈরাচার”, ুক-তে কাউয়া, কা কা” প্রভৃতি স্লোগান দেয় এবং পরে মিষ্টি বিতরণ করে তারা।

এসময় ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ুআমরা প্রতিদিন কোনো না কোনো আন্দোলনে অংশ নিতে বাধ্য হচ্ছি। অথচ আমরা ছাত্র আমাদের প্রধান কাজ হলো পড়াশোনা করা এবং নিজেদের যোগ্য করে তোলা।
আজ আসিফ নজরুল স্যার ঘোষণা দিয়েছেন, সকল খুনির বিচার নিশ্চিত করা হবে। আমরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানাই। পাশাপাশি আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করুন, যাতে আমাদের বারবার রাস্তায় নামতে না হয়। গত জুলাই মাসে আমরা বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করেছিলাম, যাতে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া নিশ্চিত হয়। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো—নিজেদের দক্ষতা অর্জন করা।
তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে ইন্টারিম সরকারের প্রতি অনুরোধ জানাই—ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হওয়ার সুযোগ করে দিন। যেন আমাদের বারবার আন্দোলনে যেতে না হয়।

‘ইনকিলাব মঞ্চ’ এর আহ্বায়ক হান্নান রাহিম বলেন, ুজুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, তা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, নিছক সন্ত্রাস। আজ এই সংগঠনকে নিষিদ্ধ করে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, ুকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা এখনো স্বৈরাচারের দোসর হয়ে রয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষার্থী তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সুশীলতার মুখোশ পরে তারা যেন সত্যকে আড়াল করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

প্রসঙ্গত, আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে রাজধানী ঢাকায় আন্দোলন চালিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ একাধিক সংগঠন। আন্দোলনের সূচনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যিনি যমুনা এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয় এক গণজমায়েত। সেখানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD