1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (জিএপি) বিস্তারের লক্ষ্যে চলছে পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি। ধান, সরিষা, ফল ও সবজি উৎপাদনে আধুনিক প্রযুক্তি, টেকসই পদ্ধতি এবং বাণিজ্যিককরণে গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর ও হরিমঙ্গল ব্লকে সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষক ও কৃষাণীরা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, ক্লাস সেশন ও হাতে-কলমে অনুশীলনে অংশ নিচ্ছেন। তারা শিখছেন মাটির স্বাস্থ্য রক্ষা, পানির সঠিক ব্যবহার, নিরাপদ বীজ বাছাই, বালাইনাশক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন কৌশল।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, হরিমঙ্গল, শিদলাই ও মাধবপুর ব্লকে মোট ছয়টি পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়মিত অংশ নিচ্ছেন। ১০টি ক্লাস সম্পন্নের পর তাদেরকে সনদপত্র ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।

এই কার্যক্রমে কৃষকদের প্রশিক্ষণ দেন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কৃষি পরামর্শকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, ুউত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষকরা শুধু নিজেরাই লাভবান হবেন না, বরং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় পর্যায়েও ইতিবাচক প্রভাব ফেলবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আমরা উন্নত দেশে কৃষিপণ্য রপ্তানির পথে আরও একধাপ এগিয়ে যাব।”

অংশগ্রহণকারী কৃষকরা জানিয়েছেন, তারা আগের তুলনায় অধিক সচেতন হয়েছেন, ফলনও বেড়েছে। অনেকেই নিজের শেখা কৌশল পাশের কৃষকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ফলে ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে উত্তম কৃষি চর্চার বার্তা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD