1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে আশা'র প্রযুক্তি সহায়তা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের সভা - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে আশা’র প্রযুক্তি সহায়তা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের সভা

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে এনজিও সংস্থা আশা’র প্রযুক্তি সহায়তা সেবা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের নিয়ে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) লাকসাম গ্রীন ক্যাসেল হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে আশা-কুমিল্লা (লাকসাম) জেলা শাখার ুএসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস (টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস) বাস্তবায়নে আয়োজিত শাখা ব্যবস্থাপকদের সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের উপ-পরিচালক (কৃষি) মোঃ খুরশীদ আলম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মীর্জা সাইফুল ইসলাম।
আশা কুমিল্লা (লাকসাম) জেলার জেলা ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে সভায় কুমিল্লা (লাকসাম) জেলার ২৬ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

সভায় প্রাণী সম্পদ বিষয়ে আলোচনা করেন, লাকসাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।

সভায় এসএমএপি প্রকল্পের আওতায় টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস (টিএসএস) নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও আশা সদস্যদের কৃষি ঋণ (কৃষি, কৃষি যন্ত্রপাতি ও প্রাণী সম্পদ) প্রকল্পে ঋণ প্রদান ও সদস্যদের ঋণ দেওয়ার পর ৫ ধাপে প্রশিক্ষণ দানের বিষয়ে আলোচনা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD