1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত (কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর ভুমিকা রাখতে হবে - উপজেলা নিবার্হী অফিসার) - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বুড়িচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত (কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর ভুমিকা রাখতে হবে – উপজেলা নিবার্হী অফিসার)

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং,।।

কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সকলকে আরও সোচ্চার ভুমিকা পালন করতে হবে।

এছাড়া সম্প্রতি সময়ে হাটবাজারে শয়তানের নিঃশ্বাস নামক একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সাসহ মুল্যবান জিনিস ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভুমিকা পালন কারতে হবে।

রবিবার (০২ফেব্রুয়ারী) কুমিল্লার বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভায় এ নিদের্শনা দেয়া হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, কৃষি অফিসার আফরিনা আক্তার, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃঙ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার,পল্লী বিদ্যূৎতের ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বিজিবি প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী, ফায়ার সার্ভিসের ইনচার্জ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম জলিলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ।

আলোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাপ্তরিক কর্মকর্তাদের আরব ভূমিকা রাখার জন্য আহবান জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা সাহিদা আক্তার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD