1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম নির্দেশে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল, এসআই সুজন কুমার, এএসআই শামসুদ্দিন ও এএসআই নাছির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন ৪ নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আলী আহমদ এর ছেলে ময়নাল মিয়া,একই ইউনিয়নের আশাবাড়ী গ্রামের মৃত রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল জহের (প্রঃ দয়াল),একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ মাহাবুল হোসেন এবং নারায়নপুর গ্রামের শাম মিয়ার ছেলে সুজন মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD