1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ দিনে জয় পেল লালমাই - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ দিনে জয় পেল লালমাই

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :
কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দিনে লালমাই বেলঘর স্পোর্টিং ইউনিয়ন ১-০ গোলে নরপাটি ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন
বেলঘর স্পোর্টিং ইউনিয়ন সুজন।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ও লাকসাম আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুন্নবী ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আহমদ উল্লাহ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মোরশেদুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন লাকসাম উপজেলা সহ-সভাপতি আমির হোসেন, ছাত্রনেতা কামরুল ইসলাম, যুবনেতা সাইফুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, কামরুজ্জামান ভুঁইয়া রিয়াদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জাহাঙ্গীর আলম। সহকারী হিসেবে ছিলেন সোহেল ভুইয়া ও মেহেদী হাসান মিলন। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, রাসেল আহমেদ।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় একই ভেন্যুতে দাউদকান্দির গৌরীপুর ফুটবল একাডেমি ও মাইজদী স্টার ফুটবল একাডেমীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD