1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ক্লাবের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন,নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা ক্লাবের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন,নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
আজ শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৬১জন ভোটারের মধ্যে ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বিভিন্ন কারণে ২৭টি ভোট বাতিল হয়ে যায়। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

কুমিল্লা ক্লাবের কার্যানির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৭টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মো. আমীরুজ্জামান ভূঁইয়া ও মো. জামাল খন্দকার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ শোয়েব সোহেল।

সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন শাকিল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আতিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন,কার্যনির্বাহী ৮টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট অনুযায়ী সিরিয়াল), মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম,মো. মামুনুর রশীদ ভূইয়া,ডা. মো. সফিকুর রহমান, ডা. মো. রাসেল আহমেদ চৌধুরী, মোহাম্মদ জিয়াউল হক লিটু,মো. ফোরকান উদ্দিন হেলাল এবং মো. রেজাউনুর রহমান রেজা ।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করেছেন এডহক কমিটির সদস্য ফরহাদ আখতার মো. শাহরিয়ার ও দেলোয়ার হোসেন মানিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD