1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম পৌরসভা বিএনপির জনসভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসাম পৌরসভা বিএনপির জনসভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লাকসাম পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবে না। সকল মানুষ তার সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে, বাংলাদেশ হবে স্বনির্ভর মর্যাদাপূর্ণ দেশ।
পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও আবু বকর ছিদ্দিক মিল্টনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুর উল্লাহ রায়হান, সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ মজির আহমেদ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিলন, সদস্য সচিব বেলাল রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুশু, শাহ আলম, মাহবুবুর রহমান মানিক।

সভায় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি সুভাষ বণিক, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেনসহ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD