1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ( শীতবস্ত্র ) বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মো. ছামিউল ইসলাম।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব কম্বল বিতরণ করেছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তীব্র এই শীতে এ উপজেলার সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষদের শীতের তীব্রতার কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ইউএনও মো. ছামিউল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতে কষ্ট ভোগ করা অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে এ সময় শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

ইউএনও ছামিউল ইসলাম বলেন, শীতে অসহায় মানুষজন কষ্ট পাচ্ছে। তীব্র এই শীতে এ উপজেলার কোনো অসহায় হতদরিদ্র মানুষ যেন শীতে কষ্ট ভোগ না করে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD