1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ৫ হাজার ইয়াবা পাচারকালে কক্সবাজারের একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা। শনিবার ভোরে কুমিল্লার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান ও তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ডিএনসি কুমিল্লা। ডিএনসির পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে আমতলী বিশ্বরোডস্থ গোল্ডেন হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে। এসময় ৫ হাজার পিস ইয়াবাসহ পিবুলা তঞ্চঙ্গ্যা(৫৭)কে স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা(৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যাসহ(১৯) আটক করা হয়।
আটককৃত আসামিরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরো জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ি- বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD