1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা হানিফ সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩, আহত ১০ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা হানিফ সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত ৩, আহত ১০

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল আলম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়।

নিহতের তিনজনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলি মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD