1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মো.আফতাবুল ইসলাম মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মো.আফতাবুল ইসলাম মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭১ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের ।। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় কেশতলা গ্রামের মজুমদার বাড়ীর মো.আফতাবুল ইসলাম মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। মো. মনিরুল ইসলাম মজুমদার (মালু মাষ্টার) এর দ্বিতীয় ছেলে হলেন আফতাবুল ইসলাম মজুমদার। তিনি প্রায় ৯২ বছরে ইহকালের মায়া ত্যাগ করে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। আফতাবুল ইসলাম মজুমদার স্ত্রী, পাঁচ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম মগফুর আফতাবুল ইসলাম মজুমদারের দ্বিতীয় ছেলে মো. কামাল হোসেন মজুমদার দৈনিক কুমিল্লাকে বলেন, আমার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ম র্সূচীর মধ্যে রয়েছে নাঙ্গলকোটের কেশতলা গ্রামের মজুমদার বাড়ীতে কোরআন তেলাওয়াত,হযরতের কবর জিয়ারত,দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ।

মরহুম মগফুর আফতাবুল ইসলাম মজুমদার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন নাঈমের শশুর। নাঈম জানান আমার শশুর কুমিল্লা শাহপুর দরবার শরীফের ভক্ত ছিলেন।

ছাওয়াব রেছানীর মিলাদ মাহফিল পরিচালনা করবেন কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির সদস্যবৃন্দ। মাহফিল পরিচালিত হবে কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ শাহ্ সুফি ক্বারী গাজী মাওলানা শায়খ আবদুস্ সোবহান আলক্বাদেরী( রহ) এঁর উসুল আনুসারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD