1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর যুব সমাজ ও জামায়াতে ইসলামীর ওয়ার্ড যুব বিভাগের যৌথ উদ্যোগে জামায়াতের ইসলামীর ৩নং ওয়ার্ড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান বলেন, মহান আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন সহ ঘুষ-দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, সাবেক ছাত্র নেতা জাফর ইকবাল লিটন।

পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মু. আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মোস্তফা খাঁ, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মমিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও যুব বিভাগের সেক্রেটারি কাজী রেজাউল আবেদীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভা ও ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD