1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: মিলন কাজী (৪০) নামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত মিলন কাজী উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ফজলে করীম কাজীর ছেলে। তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলায় বলে জানা গেছে। শনিবার (০২ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত মিলন কাজীর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছরের সাজা পরোয়ানা সহ আরেকটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন, সুজন কুমার চক্রবর্তী, মোহাম্মদ ওসমান গণি, বাপ্পী কবিরাজ, সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে মো: মিলন কাজীকে তার বর্তমান বসত বাড়ী থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের কালিকাপুর থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD