1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: বেলাল হোসেন (৪০) নামে অর্থদন্ড সহ সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত বেলাল হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের তনু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের পালোয়ান বাড়ীর মৃত আলী আশ্রাফ এর ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানা সহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লার একটি আদালত। সাজা পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো: বেলাল হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের বসন্তপুর থেকে সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD