1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্র জনতার অভ্যুত্থানে নজরুলের গান ছিলো প্রেরণা' - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ছাত্র জনতার অভ্যুত্থানে নজরুলের গান ছিলো প্রেরণা’

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

“কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতার মাধ্যমে নিজেকে শক্তি, নির্ভীকতা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তাঁর যে বিদ্রোহী মনোভাব ছিলো সে শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়। তা ছিলো সমাজের গোঁড়ামির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার, সাম্যবাদের উদ্দেশ্য। কাজী নজরুল উনসত্তরের গনঅভ্যূত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে প্রেরণা যুগিয়েছেন, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সমান তালে প্রেরণা যুগিয়েছেন।”

সোমবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মশিউর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।

বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমাম হাছান ও মেহেদী হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সহযোগী অধ্যাপক রতন আলী প্রমুখ।এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অতিথিরা আরো বলেন, কাজী নজরুল শুধু অসাম্প্রদায়িক কবি ছিলেন না। তিনি রোমান্টিক কবিও ছিলেন। তিনি ৩ হাজারেরও বেশি গান রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি রয়েছে আমাদের এই কুমিল্লায়। কবির আজকের এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD