1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বন্যার পানিতে নতুন করে ডুবছে ব্রাহ্মণপাড়া উপজেলা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় বন্যার পানিতে নতুন করে ডুবছে ব্রাহ্মণপাড়া উপজেলা

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় ভয়াবহ বন্যার পানিতে নতুন করে ডুবে গেছে ব্রাহ্মণপাড়া উপজেলা। গোমতী নদী ও ঘুংঘুর নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত ৩০টি গ্রাম ডুবে গেছে। হঠাৎ করে প্রবল বেগে পানি ঢুকে পড়ায় মানুষ বাড়িঘর ছাড়তে পারেনি। এতে পানিতে আটকা পড়েছে নারী-শিশুসহ প্রায় ৫০ হাজার মানুষ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে রোববার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত গ্রামগুলো ডুবে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২২ আগস্ট রাতে গোমতীর বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকায় গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে রাতের মধ্যেই প্লাবিত হয় বুড়িচং উপজেলা। সকাল থেকে পার্শ্ববর্তী উপজেলায় বন্যার পানি গড়াতে থাকে। ২৩ আগস্ট ভেঙে যায় ব্রাহ্মণপাড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হওয়া ঘুংঘুর নদীর বাঁধ। এতে উপজেলায় পানি ঢুকতে থাকে।

শনিবার সন্ধ্যার পর থেকে প্রবল বেগে পানি ঢুকে উপজেলার চার ইউনিয়নের মালাপাড়া, সাহেবাবাদ, শশীদল, নাইঘর, নোয়াপাড়া, কল্পবাস, ধান্যদৌল, ডগ্রাপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, নাগাইশ, বড় দুশিয়া এবং চান্দলার গ্রামসহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। পানি ঢুকে পড়ে মানুষের বাড়িঘরে। এতে ওই উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আজহারুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে কিছু কিছু এলাকা জলমগ্ন ছিল। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে প্রবল বেগে পানি ঢুকে প্রায় ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। খবর পেয়ে সকাল থেকে উদ্ধার কার্যক্রম চলছে। এ পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এদের মাঝে শুকনো খাবার, পানি এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD