1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান

 

ডেস্ক রিপোর্ট।।
তথ্য ও প্রযুক্তির এই বিকাশ ও বর্তমান ডিজিটাল সময়ে বাংলা ভাষার ভবিষ্যত কী দাঁড়াবে। সে নিয়ে এখন থেকে পরিকল্পনা করতে হবে। বাংলা ভাষার বিশুদ্ধ রূপ যদি পাওয়া যেত, তাহলে ভুল বাংলা শেখার দায়ভার চাপাতো না কারও ওপর। ভুল বানান আর ভুল শব্দ প্রয়োগের কবল থেকে মুক্ত হওয়া যেত বলে মনে করেন আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। সোমবার ২০ ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে বিকাল ৩ টায় আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন চেতনার বিকশিত রূপই বাঙালির মুক্তিযুদ্ধ। জাতির পিতা মহান একুশের চেতনায় অনুপ্রানিত করেই বাঙালি জাতিসত্তাকে সুসংহত করেন।
আলোচনা অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন বলেন, বায়ান্নর ভাষা শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটে এবং এরই মহীরূহ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।
প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল স্বাগত বক্তব্যে বলেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পরপরই পশ্চিম পাকিস্থানের আধিপত্য বিস্তারের লক্ষ্যে উর্দুকে রাষ্ট্রভাষা করার পদক্ষেপ নিয়েছিল। শতকরা ৭ ভাগের ভাষা উর্দুকে ৫২ ভাগের বাংলা ভাষাভাষী মানুষকে দমন করতে চেয়েছিল। কিন্তু বাঙালি ছাত্র সমাজ এর চরম জবাব দিয়েছিল। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD