1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের আনন্দ উল্লাসের বিজয় মিছিল । - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের আনন্দ উল্লাসের বিজয় মিছিল ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪০৫ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :
শেখ হাসিনা কোথায় পালাবে, যেখানেই পালিয়ে থাকুক, বাংলাদেশের মানুষ গণহত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে দেবিদ্বার নিউ মার্কেট ‘স্বাধীনতা চত্ত্বরে’ বিজয় মিছিল ও সমাবেশে এসব কথা বলেছেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম শহীদ। পরে দেবিদ্বার উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি দেবিদ্বার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় চত্ত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সাইফুল ইসলাম শহীদ আরও বলেছেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে নিরাপরাধ ছাত্রদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষ তার নিষ্ঠুর পৈশাচিকতা বিভিন্ন গণমাধ্যমে দেখেছে। ২০০৯ সালে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসার পর এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছেন। এদেশের মানুষ পিলখানা হত্যাকান্ডের কথা ভুলে যায়নি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিত হত্যার কথা ভুলে যায়নি মানুষ। আপনারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্ত পারেননি, আপনারা নিজেরাই ধ্বংস হয়ে গেছেন। এই বাংলাদেশে আর আওয়ামীলীগের নাম নিশানাও রাখা হবে না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী নয়, আপনারা গত ১৬ বছর সহনশীন ছিলেন, বর্তমানেও সহনশীন থাকুন। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের মালের হেফাজত করুন, সংখ্যালঘু পরিবারকে নিরাপত্তা দিন। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।

দেবিদ্বার পৌর শাখার জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএ সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, শিবিরের কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবদুল আলিম সরকার, দেবিদ্বার সরকারি কলেজের সাবেক এজিএস তমিজ উদ্দিন প্রমূখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD