1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৫৫ হাজার শিশু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৫৫ হাজার শিশু

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। নগরীর ৬ থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৮২৫ জনকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
তিনি বলেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৯৮টি কেন্দ্রে এবং ভ্রাম্যমাণ সাতটি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। প্রতি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দুইজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তাদের সাথে সমন্বয় করবেন ওয়ার্ড কাউন্সিলররা।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা দেবনাথ জানান, যেকোনো ধরনের অসুস্থ শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ অনুসারে পরবর্তীতে বাচ্চাদের ক্যাপসুল খাওয়াবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD